সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

নাশকতা মামলায় খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহল থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিব সোনাডাঙ্গা গীর্জা রোডের বাসিন্দা শেখ আ: জব্বারের ছেলে।

সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর রাজনীতি পরিবর্তনের পর থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিব আত্মগোপনে ছিল। সে আত্মগোপনে থেকে সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিল। এরই ধারাবাহিকতায় তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে পুলিশ। শুক্রবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহলে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নাশকতা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ মামলায় তাকে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।