সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বাংলা মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় বাংলা মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

খুলনায় ৭৩৬ লিটার বাংলা মদসহ ব্যবসায়ী সেকেন্দার শিকু (৮৫) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর রেলস্টেশন বার্মাশীল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সেকেন্দার শিকু বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি এলাকার বাসিন্দা এমতাজ উদ্দিনের ছেলে।

যৌথবাহিনীর নেতৃত্ব দেন নৌবাহিনীর কনটিনজেন্ট লে. কমান্ডার মো. রাশেদ আলম।

এলাকাবাসী জানান, দুপুর ১টার দিকে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রেলস্টেশন বার্মাশীল এলাকায় অভিযান চালায়। এ সময় তারা সেকেন্দার শিকু নামে একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তার হেফাজত থেকে ৭৩৬ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। অভিযান চলে দুপুর ৩টা পর্যন্ত। অভিযান শেষে ব্যবসায়ী শিকুকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।