সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচনের তপশিল চূড়ান্ত করতে ইসিকে চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা | চ্যানেল খুলনা

নির্বাচনের তপশিল চূড়ান্ত করতে ইসিকে চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শিগগিরই এ চিঠি পাঠানো হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেবেন তিনি। সরকার ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র আরও জানায়, অনেকেই ধারণা করছেন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিন্তু এটি ঠিক নয়। কারণ, আইন অনুযায়ী নির্বাচনের তারিখ ও তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, নির্বাচন কমিশনই তা ঘোষণা করবে।

প্রধান উপদেষ্টা তার সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কেবল নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেবেন। প্রস্তুতি সম্পন্ন হলে যাতে দ্রুততম সময়ে তপশিল ঘোষণা করা হয়, কমিশনকে আনুষ্ঠানিকভাবে দেওয়া চিঠির মাধ্যমে সেই পরমর্শ দেবেন প্রধান উপদেষ্টা। আর আজকের ভাষণে চিঠি পাঠানোর সেই ঘোষণা দেবেন তিনি।

এদিকে মঙ্গলবার (৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

প্রেস উইং জানায়, আজ রাত ৮টা ২০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

আজ বিকাল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, আজ বিকাল ৫টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঐতিহাসিক এ দিবস উদযাপনে দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা নববর্ষ আমাদের সামনে এনেছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনা: প্রধানমন্ত্রী

কর্ণফুলী নদীতে অভিযান : ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকিসহ আটক ১৬

বৈশাখের প্রথম দিনে যেমন থাকবে ঢাকায় আবহাওয়া

বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।