সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যাঁদের দেখার কেউ নেই, সেই প্রবীণদের পাশে দাঁড়ালেন সোনু সুদ | চ্যানেল খুলনা

যাঁদের দেখার কেউ নেই, সেই প্রবীণদের পাশে দাঁড়ালেন সোনু সুদ

পর্দার ‘ভিলেন’ সোনু সুদ, অথচ অসহায় মানুষদের কাছে তিনি ‘সত্যিকারের হিরো’। পর্দায় তিনি যতই কঠোর, নিষ্ঠুর বা ভয়ংকর খলনায়ক হন না কেন, বাস্তবজীবনে সোনু সুদ একেবারেই উল্টো। মানুষের পাশে থাকা—সেটাই যেন তাঁর আসল পরিচয়।

গত বুধবার, ৩০ জুলাই ৫২ বছরে পা দিয়েছেন এই অভিনেতা। এই বিশেষ দিনে অন্যদের কাছ থেকে উপহার নেওয়ার বদলে নিজেই সমাজকে দিলেন উপহার। জন্মদিনে একটি বৃদ্ধাশ্রম চালুর ঘোষণা দিলেন সোনু। প্রবীণদের জন্য নিরাপদ আশ্রয়, আনন্দের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন তিনি।

জানা গেছে, ৫০০ জন প্রবীণ নাগরিকের জন্য একটি বৃদ্ধাশ্রম গড়ে তুলছেন সোনু সুদ। যাঁদের দেখাশোনা করার কেউ নেই, তাঁদের যত্নে রাখার ব্যবস্থা করছেন তিনি। খাওয়া-দাওয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের চিকিৎসার ব্যবস্থাও করা হবে এ বৃদ্ধাশ্রমে।

সোনুর এমন মানবিক উদ্যোগে খুশি তাঁর অনুরাগীরা। তবে এটাই প্রথম নয়, সোনু এই ধরনের মানবিক কাজ করে আসছেন অনেক বছর ধরে। একটা সময়ে সবার কাছে তিনি ছিলেন শুধুই একজন বলিউড অভিনেতা। তবে করোনা পরিস্থিতি সোনু সুদকে নতুনভাবে পরিচিত করিয়ে দেয়। অনেকেই তাঁকে এখন ‘গরিবের মসিহা’ বলে। মানুষের কাছে তিনি সত্যিকারের হিরো।

করোনার সময় থেকেই প্রান্তিক মানুষদের জন্য লড়ে যাচ্ছেন সোনু সুদ। অনেকের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন অনেক এতিম শিশুকে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন, তাঁদের অন্নসংস্থান করে দিয়ে মানুষের মন জয় করেছেন।

এসব মানবিক কাজের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকবার ডাক পেয়েছেন সোনু সুদ। তবে মানুষের সেবা করার জন্য যে নির্দিষ্ট কোনো দলের পরিচিতি দরকার নেই, সেটা নিজের কাজ দিয়ে বুঝিয়ে দিয়েছেন সোনু সুদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।