সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গল্লামারীতে সড়কের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ | চ্যানেল খুলনা

গল্লামারীতে সড়কের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মহানগরীর গল্লামারী মোড়ে সড়কের জমিতে তৈরি করা অবৈধ বাজার ও দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। রোববার সকাল ১০টার থেকে অভিযান শুরু হয়। সড়ক বিভাগের বুলডোজার, প্লেলোডার ও বড় স্কেভেটরসহ প্রায় দুই ডজন শ্রমিক উচ্ছেদ কার্যক্রমে অংশ নেয়। অভিযানে গল­মারী সেতুর দুই পাশের ১৭২টি স্থাপনা অপসারণ করা হয়েছে।

সড়ক ও জনপদের এস্টেট ও আইন কর্মকর্তা পিযুস চন্দ্র দে বলেন, গল্লামারী ব্রিজকে কেন্দ্র করে দুইপাশের ১.২০ কিঃমিঃ রাস্তা উদ্ধার করেছি। আমরা কাঁচা-পাকা, আধা-পাকা এবং টিনসেড মিলিয়ে প্রায় ১৭২টি স্থাপনা

অপসারণ করেছি। খুলনার মানুষের প্রাণের দাবিকে কেন্দ্র করে আমাদের এই কাজটি করতে হচ্ছে। ব্রিজের কাজ যখন চলবে, মালামালগুলো রাখার জন্য প্রচুর জায়গার দরকার হবে। সেসময় যেন যাত্রীরা নির্বিঘেœ চলাচল করতে পারে।

অভিযান চালাতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কি না এ বিষয়ে তিনি বলেন, খুলনার মানুষ খুবই ভালো। তারা আমাদের নানান ভাবে সাহায্য করছে। আমি খুলনার এইসব মানুষদের ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে যারা দোকানদার বা এইসব ভবনের মালিক তাদের, কেন না আমাদের এই অভিযান পরিচালনায় তারা বাধা প্রদান না করে আমাদের কাজে সাহায্য করেছে।

গল­ামারী বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিনের দাবি, গল­ামারী ব্রিজ যাতে দ্রুত হয় তার জন্য আমরা মার্কেট মালিকদের অনুরোধ করেছি অবৈধ স্থাপনাগুলো সরানোর। আমাদের বাচ্চাদের নিয়ে স্কুলে যাতায়াত করতে বেশ অসুবিধা হয়। বাকি কাজগুলো করতে যাতে কোনো সমস্যা না হয় এই দাবী আমাদের।

সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে রোববার এবং আজ সোমবার চলবে এই অভিযান। প্রয়োজন হলে অভিযানের সময় আরও বাড়ানো হবে। এই অভিযানের পূর্বে বিভিন্ন সময় জনগণকে সতর্ক করা হয়েছে। এই কাজে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন এবং স্থানীয় ব্যবসায়ীরা নানা ভাবে সহযোগিতা করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।