সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আদালতে পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল | চ্যানেল খুলনা

আদালতে পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল

সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ না দেওয়ায় পুলিশ সদস্যদের ধমক দিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার (১৪ জুলাই) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় এ ঘটনা ঘটে।

জুলাই আন্দোলনে স্কুলছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানোর বিষয়ে এদিন শুনানি ছিল।

সকাল সোয়া ১০টার দিকে তাদের এজলাসে তোলা হয়। পেছনে হাতকড়া পরানো, বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল তাদের। পুলিশ বেষ্টনী দিয়ে এজলাসে তাদের তোলার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান কামরুল।

তবে পুলিশ সদস্যরা তাকে কথা বলে নিষেধ করেন। এসময় ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের ধমক দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। রূঢ়কণ্ঠে বলেন, “কেন, তুমি টানতেছ কেন?” তবে নীরব ছিলেন বিচারপতি মানিক।

পরে ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন।

এর আগে গত ৮ জানুয়ারি আদালতে পুলিশ সদস্যদের প্রতি ক্ষোভ ঝেড়েছিলেন কামরুল ইসলাম। সেদিন লালবাগ থানার আলী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি ছিল।

এজলাস কক্ষে নেওয়ার সময় লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়ায় তিনি বলেছিলেন, “ইতরামির একটা সীমা আছে, ফাজলামো পেয়েছেন নাকি?”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

খুব অল্প সময়েই কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিশু আছিয়া হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।