সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় জুলাই আহত ও নিহতদের স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় জুলাই আহত ও নিহতদের স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জুলাই আহত এবং নিহত শহীদদের স্মরণে তালায় যুব জামায়াতের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল চারটায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত যোদ্ধা মোহাম্মদ রাকিব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব জামায়াতের সভাপতি রহমান রেন্টু।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় তালা ইউনিয়ন এবং খলিলনগর ইউনিয়ন। উত্তেজনাপূর্ণ এ খেলায় তালা ইউনিয়ন ৩-২ গোলে খলিলনগর ইউনিয়নকে পরাজিত করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, তালা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মুজিবুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম, তালা উপজেলা মিডিয়া কমিটির সভাপতি সাংবাদিক ইয়াসিন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোঃ সাকিব হোসেন, সাংবাদিক এস. এম. মোতাহিরুল হক শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।