সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় শিশুকে যৌননিপীড়নের অভিযোগে গ্রাম ডাক্তার গ্রেপ্তার | চ্যানেল খুলনা

পাইকগাছায় শিশুকে যৌননিপীড়নের অভিযোগে গ্রাম ডাক্তার গ্রেপ্তার

খুলনার পাইকগাছা উপজেলায় ৫ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মহানন্দ মহলদার (৫৬) নামের এক গ্রাম ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শামীম রেজা জানান, ওই গ্রাম ডাক্তার প্রায় সময় শিশুর পিতার বাড়িতে যাতায়াত করতেন। গত ২ জুলাই শিশুটিরর পিতা রাস্তার দিকে গেলে গ্রাম ডাক্তার মহনন্দ মহলদার মোবাইল দেখার প্রলোভন দেখিয়ে শিশুটিকে কাছে টেনে নেয়। পরে তাকে নিপীড়ন করে। বিষয়টি শিশুটির মা দেখতে পায়।

শিশুর পিতা বাড়ি আসলে মা সব খুলে বলে। পরে তার পিতা থানায় অভিযোগ করে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় থানা পুলিশ তা লিখিত অভিযোগ হিসাবে গ্রহণ করে নিয়মিত মামলা দায়ের করে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ঈদ্রিসুর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।