সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশকে বিশ্বকাপ মঞ্চে দেখতে চান অধিনায়ক | চ্যানেল খুলনা

বাংলাদেশকে বিশ্বকাপ মঞ্চে দেখতে চান অধিনায়ক

সাফের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ এখন এশিয়ার মঞ্চে। আগামী বছর প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে তারা। সেখানে ১২ দলের মধ্যে সেরা ছয়ে থাকলে সরাসরি সুযোগ পাবে ২০২৭ বিশ্বকাপে। এমন সুযোগ হাতছাড়া করতে চান না বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার।

আজ বাফুফের পাঠানো ভিডিও বার্তায় আফঈদা বলেন, ‘সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন, সেভাবেই সাপোর্ট করবেন। আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। দলকে আমি বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই। যেহেতু আমাদের সামনে সুযোগটা আসছে, আমরা অবশ্যই চেষ্টা করব সুযোগ কাজে লাগাতে।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল আন্ডারডগ হিসেবে। কারণ বাহরাইন ও মিয়ানমার র‍্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে। কিন্তু র‍্যাঙ্কিংকে বুড়ো আঙুল দেখিয়ে দুই দলকেই হারায় বাংলাদেশ। যা এনে দেয় এশিয়ান কাপের টিকিট।

আফঈদা বলেন, ‘এই আনন্দ আসলে বলে বোঝানোর মত নয়। বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে এই প্রথম এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, এটা খুবই আনন্দের। গর্ববোধ করছি। দেশের মানুষ আমাদের অনেক সমর্থন দিয়েছে।’

কাল বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ১৪১ নম্বরে আছে তুর্কমেনিস্তান। বাংলাদেশের চেয়ে পিছিয়ে ১৩ ধাপ। মিয়ানমারের থুউনা স্টেডিয়ামে শেষটা তাই ভালোমতো করতে চান আফঈদা, ‘দলের পরিস্থিতি খুবই ভালো। সবাই খুব ফুরফুরে মেজাজে আজ ভালোই অনুশীলন করলাম। আগামীকাল আমাদের শেষ ম্যাচ, এ ম্যাচের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

দলে ছোটখাট চোট সমস্যা আছে বলে জানান গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল, ‘দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাট কিছু চোট সমস্যা আছে, কোচ ওই সকল খেলোয়াড়দের রিকভারি দিয়েছে এবং বাকিদের নিয়ে আমরা মাঠ কাজ করেছি। আগামীকালের ম্যাচ নিয়ে মেয়েরা খুবই সিরিয়াস এবং মনোযোগী। আমরাও তাদের প্রতিনিয়ত বলছি, আমাদের বাছাই এখনও শেষ হয়নি এবং উদযাপন করিনি, ইনশাল্লাহ আগামীকালের ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।