সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় সাংবাদিক মো. সেলিম হায়দারসহ চারজনকে সম্মাননা | চ্যানেল খুলনা

তালায় সাংবাদিক মো. সেলিম হায়দারসহ চারজনকে সম্মাননা

সাতক্ষীরার তালায় সাংবাদিকতা, সমাজসেবা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চারজনকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে। এর মধ্যে সাংবাদিকতা ও সংবাদ প্রকাশে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন সাংবাদিক মো. সেলিম হায়দার।

সমাজসেবায় সম্মাননা পান আঃ আলীম, সাংস্কৃতিক ক্ষেত্রে চন্দ্র শেখর দাস এবং ক্রীড়ায় সৈকত রহমান শিমুল। রবিবার (২৯ জুন) তালা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচির আয়োজনে এবং পিকেএসএফ-এর অর্থায়নে আয়োজিত উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী। প্রধান অতিথি ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাছুম বিল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম,উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এস এম মজিবুর রহমান, সমন্বিত কৃষি ইউনিটের নয়ন হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।