সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ছাত্রদলের হেল্প ডেস্কের সেবায় খুশি এইচএসসি পরীক্ষার্থীরা: | চ্যানেল খুলনা

তালায় ছাত্রদলের হেল্প ডেস্কের সেবায় খুশি এইচএসসি পরীক্ষার্থীরা:

সাতক্ষীরার তালায় চলমান এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় কেন্দ্রের সামনে বসানো হয়েছে ছাত্রদলের হেল্প ডেস্ক। ২৬ জুন তালা সরকারি কলেজে পরীক্ষা শুরুর আগে নির্দিষ্ট দূরত্বে পরীক্ষার্থীদের মধ্যে ফাইল, কলম, স্কেল, মাস্ক, পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেন তালা সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ হাসান সাগর, সাধারণ সম্পাদক নাইম রিয়াদ এবং সাবেক আহ্বায়ক রিপন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ হাসান সাগর বলেন, “শিক্ষার্থীদের চাপমুক্ত রাখা এবং প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যতদিন এইচএসসি পরীক্ষা চলবে, ততদিন এই সেবা অব্যাহত থাকবে।” শিক্ষার্থী এবং অভিভাবকরা এই সেবায় খুশি হয়ে জানিয়েছেন, এমন উদ্যোগ তাদের চাপমুক্তভাবে পরীক্ষা দিতে সহায়তা করছে এবং আগামীতেও তারা এই ধরণের সেবা প্রত্যাশা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।