সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মামুন রেজার শূন্যতা কখনও পূরণ হবে না : স্মরণসভায় বক্তারা | চ্যানেল খুলনা

মামুন রেজার শূন্যতা কখনও পূরণ হবে না : স্মরণসভায় বক্তারা

সমকালের খুলনা ব্যুরো প্রধান ও চ্যানেল ২৪ এর আঞ্চলিক প্রধান প্রতিবেদক মামুন রেজার স্মরণসভায় বক্তারা বলেন, খুলনার সাংবাদিকতার জগতে দিকপাল ছিলেন মামুন রেজা। সত্য প্রকাশে ছিলেন অবিচল। সব মতের মানুষের কাছে সমান জনপ্রিয় ছিলেন তিনি। মামুন তরুণ সাংবাদিকদের শিখিয়েছে, দলমতের উর্ধ্বে উঠে কিভাবে সংবাদ পরিবেশন করতে হয়। মামুন রেজার মৃত্যু এমন এক শুন্যতা তৈরি করেছে, যা কখনও পূরণ হবে না।

আজ বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সভা সঞ্চালনা করেন সমকালের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়।

বক্তারা বলেন, মামুন শুধু সাংবাদিকতাই করেননি মানবিক ও সামজিক কর্মকান্ডে প্রতিনিয়ত কাজ করেছেন। তার নেতৃত্বের গুণাবলী ছিল। ছিল আলাদা প্রতিভা, কাজের বিষয়ে একনিষ্ঠতা। তিনি সকলের সঙ্গে ভালো আচরণ করতেন। পেশাদার সাংবাদিকতার সবগুণ সাংবাদিক মামুন রেজার ছিল।

বক্তারা বলেন, মামুন রেজার মৃত্যু কেউ মেনে নিতে পারেনি। বর্তমান ক্রান্তিকালে এমন প্রতিভাবান একজন সাংবাদিকের প্রয়োজন ছিল। যখনই দেখা হতো হাসিমুখে কথা বলতো। তার ব্যবহার আচরণে কখনো মনে হয়নি আমরা অন্যকোন পরিবারের বা দূরের কেউ। দীর্ঘদিন তিনি আমাদের অন্তরের মণিকোঠায় থাকবে। তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আগতরা।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহŸায়ক এনামুল হক। বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, বিএমএ খুলনার সভাপতি ডা. বাহারুল আলম, ইসলামী আন্দোলনের নগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ নাসির উদ্দীন, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, মহানগর সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু, খুলনা সিভিল সোসাইটির আহŸায়ক শাহনেওয়াজ আলী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান, শেখ আবু হাসান ও এস এম হাবিব, প্রবীণ সাংবাদিক শেখ দিদারুল আলম, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, খুলনা টিভি রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হেনা মোস্তফা জামাল পপলু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য আশরাফুল ইসলাম নূর, খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন।

পরিবারের সদস্যদের মধ্যে বক্তৃতা করেন মামুন রেজার বাবা সরদার কাওসার আলী ও বড় ভাই মাসুদ রানা। এ সময় একমাত্র সন্তান জাওয়াদ রেজা উপস্থিত ছিল।

স্মরণ সভায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিক মামুন রেজার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাব মসজিদের ইমাম মাওলানা ইউসুফ হাবীব। স্মরণসভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোহা: এমএ সাদী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শফিকুল আলম মনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।