সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
এমইউজে খুলনার সদস্য এম এ জলিলের বোনের ইন্তিকালে এমইউজে ও বিএফইউজের শোক | চ্যানেল খুলনা

এমইউজে খুলনার সদস্য এম এ জলিলের বোনের ইন্তিকালে এমইউজে ও বিএফইউজের শোক

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা সদস্য, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খুলনাঞ্চল এর সিনিয়র রিপোর্টার এম এ জলিল এর বোনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
উল্লেখ্য, সাংবাদিক এম এ জলিলের মেঝ বোন রোকেয়া পারভীন (৬২) সোমবার (১৬ জুন) সকাল ৭ টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যোহর বাদ নিরালা কবরখানা মসজিদে মরহুমার নামাজের জানাজা শেষে তাঁকে নিরালা কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দু’মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমইউজে খুলনা ও বিএফইউজের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।