সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় ভূমিহীন পরিবারের বসত ঘর পুড়ে ভস্মীভূত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ভূমিহীন পরিবারের বসত ঘর পুড়ে ভস্মীভূত

ডুমুরিয়ায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে এক ভূমিহীন পরিবারের বসত ঘর। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এতে তার তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলা সদরে বাজারের পাশ্ববর্তী এক খন্ড খাস জমিতে হাফিজুর গাজীর ছেলে আঃ রহমান টিন শেডের একটি ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। ঘর মালিক ভূমিহীন আঃ রহমান গাজী ঝালমুড়ি, চটপটি বিক্রি করে অতি কষ্টে দিনাতিপাত করছেন। ঘটনার দিন দুপুরে আঃ রহমান ও তার স্ত্রী রেশমা বেগম পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। এর‌ই মধ্যে মোবাইল ফোনে খবর পায় তার ঘরে আগুন লেগেছে। দ্রুত বাড়িতে এসে দেখি আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে।

এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা নগদ টাকা,বসত ঘর, ফ্রিজ, রাইস কুকার, সাউন্ড, আসবাবপত্র সহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা জানান।

এতে আমাদের তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।