সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লেবাননে ইসরাইলি গুপ্তচরযন্ত্র উদ্ধার, উত্তেজনা চরমে | চ্যানেল খুলনা

লেবাননে ইসরাইলি গুপ্তচরযন্ত্র উদ্ধার, উত্তেজনা চরমে

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ইসরাইলি গুপ্তচরযন্ত্র শনাক্ত ও জব্দ করা হয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক মাটি দিয়ে তৈরি দুটি বাঁধও অপসারণ করা হয়েছে।

লেবাননের সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা মেহের-এর।

প্রতিবেদন অনুযায়ী, লেবানিজ সেনা কমান্ডের অধীনস্থ অরিয়েন্টেশন ডিরেক্টরেট-এর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘দক্ষিণাঞ্চলে চলমান প্রকৌশলিক জরিপ অভিযানের সময়, একটি বিশেষায়িত সেনাদল দক্ষিণ-পূর্ব লেবাননের ব্লিদা-মারজায়উন গ্রামের উপকণ্ঠে একটি ক্যামেরা-সংবলিত গুপ্তচরযন্ত্র শনাক্ত করে। এটি খুবই দক্ষতার সঙ্গে সুক্ষ্মভাবে স্থাপন করা হয়েছিল। সেনাদলটি তা সফলভাবে অপসারণ ও নিষ্ক্রিয় করেছে’।

এতে আরও বলা হয়, ব্লিদা ও মায়স আল-জাবাল গ্রামের ভেতরে ইসরাইলি বাহিনীর নির্মিত দুটি মাটির বাঁধও সেনাবাহিনী অপসারণ করেছে।

জাতিসংঘের সঙ্গে সমন্বয় ও সার্বভৌমত্ব রক্ষা
লেবানিজ সেনাবাহিনী জানিয়েছে, তারা জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (UNIFIL)-এর সঙ্গে সমন্বয় রেখে দক্ষিণ সীমান্তে ইসরাইলের চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে নজরদারি অব্যাহত রেখেছে।

এদিকে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) জানায়, শনিবার সকালে ইসরাইলি বাহিনীর একটি দল দুটি বুলডোজার নিয়ে লেবাননের মায়স আল-জাবালের আল-মারাজ আঙুরক্ষেত এলাকায় প্রবেশ করে। সেখানে তারা বেআইনিভাবে একটি মাটির বাঁধ নির্মাণ করে এবং লেবাননের প্রায় ১০০ মিটার এলাকা দখল করে নেয়, পরে তারা সেখান থেকে সরে যায়।

অস্ত্রবিরতির পরও উত্তেজনা চলমান
২০২৪ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যা গাজায় যুদ্ধ শুরুর পর লেবানন সীমান্তে চলমান সংঘর্ষ বন্ধ করে দেয়। তবে অস্ত্রবিরতির মাঝেও যুদ্ধবাজ ইসরাইল মাঝে মাঝেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

এরমধ্যেই সাম্প্রতিক গুপ্তচরযন্ত্র উদ্ধারের ঘটনা ও সীমান্ত লঙ্ঘনের ঘটনা আবারও ইসরাইলি আগ্রাসন ও লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রশ্ন সামনে এনে দাঁড় করেছে।

পর্যবেক্ষকদের মতে, এ ধরনের ঘটনা অস্ত্রবিরতির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।