সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় বড় ভাইয়ের বটির কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের | চ্যানেল খুলনা

কয়রায় বড় ভাইয়ের বটির কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

কয়রা উপজেলার ২নং বাগালী ইউনিয়নের উলা গ্রামে শুক্রবার (৩০ মে ) দুপুরে আপন বড় ভাইয়ের বটির কোপে নিহত হয়েছেন ছোট ভাই। নিহত সাহেব আলী (৩৫) উলা গ্রামের মৃত দারা গাজীর ছেলে। হত্যাকারী বড় ভাই শহিদুল ইসলাম (৪২) কে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে শহিদুল তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় সাহেব আলী তাকে থামাতে গেলে প্রথমে শহিদুল তার স্ত্রীকে মারধর করা বন্ধ করলেও পরবর্তীতে সাহেব আলীর ওপর চড়াও হন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। শহিদুল প্রথমে সাহেব আলীকে একটি পাকা দেয়ালের সঙ্গে ধাক্কা দেন। সাহেব আলী পড়ে গেলে শহিদুল ঘরে ব্যবহৃত বঁটি দিয়ে তাকে জবাই করে হত্যা করেন। খবর পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম এম ইমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। শহিদুলকে বাড়িতে না পেয়ে ২ কিঃ মিঃ দুরে অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম এম ইমদাদুল হক বলেন , কি কারনে তাকে হত্যা করা হয়েছে তার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে তাকে জিজ্ঞাবাদ অব্যাহত রাখা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।