সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
‘গাজার তীব্র কান্না ক্রমশ স্বর্গে পৌঁছে যাচ্ছে’, লড়াই বন্ধ করতে বললেন পোপ লিও | চ্যানেল খুলনা

‘গাজার তীব্র কান্না ক্রমশ স্বর্গে পৌঁছে যাচ্ছে’, লড়াই বন্ধ করতে বললেন পোপ লিও

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। তিনি বলেছেন, “গাজা উপত্যকায় মৃত সন্তানদের লাশ শক্ত করে ধরে থাকা মা ও বাবাদের তীব্র কান্না ক্রমশ স্বর্গে পৌঁছে যাচ্ছে। লড়াই বন্ধ করুন।”

বুধবার (২৮ মে) ইসরায়েল ও হামাসের প্রতি আন্তর্জাতিক মানবিক আইনকে ‘সম্পূর্ণ সম্মান’ করার আহ্বানও জানিয়ে তিনি এসব কথা বলেন।

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে জনসাধারণের সামনে কথা বলার সময় পোপ বলেন, “দায়িত্বপ্রাপ্তদের কাছে, আমার আবেদন পুনরায় প্রকাশ করছি। লড়াই বন্ধ করুন। সকল জিম্মিকে মুক্ত করুন। মানবিক আইনকে সম্পূর্ণরূপে সম্মান করুন।”

এর আগে গত ৮ মে প্রয়াত পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হিসেবে নির্বাচিত লিও ইউক্রেনের যুদ্ধ বন্ধের আবেদনও জানান।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জয়ী হয়েছি : ট্রাম্প

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুদ্ধের ক্ষতিপূরণ আদায় নিয়ে নতুন বার্তা মোজতবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।