সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতের পুশ ইনকে ‘উসকানিমূলক’ মনে হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টার | চ্যানেল খুলনা

ভারতের পুশ ইনকে ‘উসকানিমূলক’ মনে হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতের পুশ ইনকে ‘উসকানিমূলক’ মনে হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “এটা ওরকম উসকানিমূলক মনে হচ্ছে না। যেহেতু এর আগেও উনারা একসময় এটা করেছিল অনেক আগে; যে সময় আমি বিজিবির ডিজি ছিলাম, সেই সময়ে।”

শনিবার (১৭ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

‘পুশ ইনের’ কারণ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কিছুদিন আগে শুনছেন যে, গুজরাটে একটা বাঙালি কলোনির মতো, বাঙালি বস্তি। ওইটা ওরা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরই এটা শুরু হয়েছে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, পুশইনের পরিবর্তে যেন বাংলাদেশিদের যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ‘পুশইন’ (জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো) নয়, বরং কূটনৈতিক ও প্রপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছি।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।