সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় লরি-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৩ গুরুতর আহত ৭ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় লরি-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৩ গুরুতর আহত ৭

ডুমুরিয়ায় মাহিন্দ্রা এবং তেলবাহী ট্যাংক লরীর মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও সাত জন আহত হয়েছে। শনিবার ( ১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

গুরুতর অবস্থায় স্থানীয়রা ৭ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

তিনি জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।