সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মহাসমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণের আহ্বান | চ্যানেল খুলনা

মহাসমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণের আহ্বান

আগামী ১৭ মে খুলনায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে তালা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথি মহাসমাবেশ সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, অতীতে সকল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেমন সকলের সংঘবদ্ধ ছিলাম। আগামীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বিএনপি নেতা আবুল কালাম বিশ^াস, গাজী সুলতান আহমেদ, রাশিদুল হক রাজু, শহিদুল ইসলাম, গাজী আছির উদ্দিন, শেখ আব্দুর হান্নান, রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক স,ম ইয়াছিন ইল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক হাফিজুর রহমান, তালা সাংবাদিক ইউনিয়নে সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম-সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।