সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় নাশকতা মামলায় ইউপি সদস্য সহ ছাত্রলীগ নেতা আটক | চ্যানেল খুলনা

পাইকগাছায় নাশকতা মামলায় ইউপি সদস্য সহ ছাত্রলীগ নেতা আটক

পাইকগাছায় পুলিশের অভিযানে নাশকতা মামলায় ২ ইউপি সদস্যসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১৪ মে) আটককৃত সকলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমানের নেতৃত্বে উপজেলার রাড়ুলী ইউনিয়নের মৃত নেহাল উদ্দিনের ছেলে আ,লীগ সমর্থিত ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়লকে বাঁকা বাজার থেকে ও একই ইউপি’র কাটিপাড়া গ্রামের মানিক চন্দ্র দাসের ছেলে আ,লীগ সমর্থিত ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পি’কে কাটিপাড়া বাজার এলাকা থেকে নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি হওয়ায় আটক করা হয়েছে, মামলা নং-১৬।

অপরদিকে মঙ্গলবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা রাফিদ প্রিন্স’কে
নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি হওয়ায় আটক করা হয়,মামলা নং-১০।

এ বিষয় পাইকগাছা থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় আটককৃত সকলকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।