সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ১১ ক্যারেট অপরিপক্ক হিমসাগর আম বিনষ্ট | চ্যানেল খুলনা

তালায় ১১ ক্যারেট অপরিপক্ক হিমসাগর আম বিনষ্ট

সাতক্ষীরার তালায় নির্ধারিত সময়সীমার আগে অপরিপক্ষ হিমসাগর আম পেড়ে বাজারজাত করার চেষ্টাকালে ১১ ক্যারেট আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার বারুইহাটি এলাকা থেকে আম জব্দ করা হয়।

পরে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জনসম্মুখে এসব অপরিপক্ক হিমসাগর আম বিনষ্ট করেন এবং একইসাথে এক আম ব্যবসায়ী তৈবুর মোড়লকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত সাতক্ষীরা জেলার আম পাড়ার নতুন ক্যালেন্ডার অনুযায়ী ২০ মে থেকে হিমসাগর আম বাজারজাত করার কথা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নির্ধারিত সময়ের আগেই অপরিপক্ক হিমসাগর আম বাজারজাত শুরু করেছে।

তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জানান, সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে নিদিষ্ট সময়ের আগে অপরিপক্ক আম বাজারজাত করার সুযোগ নেই। কিছু অসাধু ব্যবসায়ী অধিকতর লাভের আশায় অপরিপক্ক আম বিক্রির জন্য প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাচার করছে। বুধবার ১১ ক্যারেট হিমসাগর আম আটক করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।