সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে এক সপ্তাহে প্রায় কোটি টাকার মালামাল জব্দ | চ্যানেল খুলনা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে এক সপ্তাহে প্রায় কোটি টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

গত ৪ মে থেকে ৯ মে পর্যন্ত সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোস্ট এলাকা থেকে এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।

তবে, এসময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গত এক সপ্তাহে ৯৯৫ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল ভারতীয় মদ এবং ৪৫০ পিস সিল্ডেনাফিল ট্যাবলেটসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়েছে।

এছাড়াও ২২ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের পরিবেশ দূষণকারী গাড়ীর টায়ারের গুড়া, ৩৩ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৭ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা, ৮১ হাজার ৭৮০ টাকার ইমিটেশনের গহনা, ২ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পাতার বিড়ি এবং হুণ্ডির ৩ লাখ বাংলাদেশী টাকা সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।