সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় যুবককের রহস্যজনক মৃত্যু, থানা হেফাজতে স্ত্রী | চ্যানেল খুলনা

খুলনায় যুবককের রহস্যজনক মৃত্যু, থানা হেফাজতে স্ত্রী

খুলনায় মো. রাসেল নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত যুবকের স্ত্রীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে নগরীর সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়ক থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. রাসেল রূপসা নতুন বাজার এলাকার তরিক গলির মো. রফিকের ছেলে। তিনি পশ্চিম রূপসা পাড়ের মাছের একটি আড়তে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, রাসেল ইশা নামের এক মেয়েকে বিয়ে করে খুলনার সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়কের নাসিরের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার গভীর রাতে ওই বাড়িতে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে আশপাশের লোকজনের মনে কৌতুহলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জানতে পারেন রাসেল গুরুতর অসুস্থ তাকে চিকিৎসার জন্য পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে। পরবর্তীতে স্থানীয়রা জানতে পারে রাসেল মারা গেছেন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য রাতে থানায় নিয়েছে পুলিশ।

খুলনা থানার এসআই নান্নু মন্ডল বলেন, রাতে রাসেল ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরে স্ত্রী ইশা গোসলের জন্য বাথরুমে গেলে রাসেল তার ব্যবহৃত ওড়না হুকের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বোঝা যাবে তিনি আত্মহত্যা না কি হত্যার শিকার হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য আমরা তার স্ত্রী ইশাকে রাতে থানা হেফাজতে নিয়েছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।