সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বুধবার কুয়েটে যাবে ইউজিসির প্রতিনিধিদল : মাহফুজ আলম | চ্যানেল খুলনা

বুধবার কুয়েটে যাবে ইউজিসির প্রতিনিধিদল : মাহফুজ আলম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদল। বুধবার (২৩ এপ্রিল) সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করবে তারা। মঙ্গলবার (২২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

মাহফুজ আলম লিখেছেন, কুয়েটের শিক্ষার্থী আন্দোলন ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। উনি ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। বুধবার ইউজিসি থেকে একটি প্রতিনিধিদল সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে কুয়েটে যাবে। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২১ এপ্রিল) থেকে ভিসির পদত্যাগ দাবিতে অনশন করছেন কুয়েটের কয়েকজন শিক্ষার্থী। মঙ্গলবার সকালে কুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এসে ফের তাদের অনশন থেকে সরে আসার আহ্বান জানালে শিক্ষার্থীরা এবারও তা প্রত্যাখ্যান করেন।

এক রাতের অনশনে ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়। ছেলের অনশনের কথা শুনে অপর একজনের মা অসুস্থ হয়ে পড়লে তাকেও বাসায় পাঠিয়ে দেন সহপাঠীরা।

এখনো অনশনে আছেন বাকি ২৯ জন শিক্ষার্থী। কুয়েটের ছাত্র কল্যাণ পরিষদ চত্বরে রাতে মশারি টানিয়ে অনশন পালন করেন তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।