সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজারের আগে মানিকতলা এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা- আশাশুনি সড়কের মানিকতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনা সদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন, সৈনিক রমজান, সৈকত, রায়হান, মেহেদী ও সার্জেন্ট নজরুল। এদের মধ্যে

সৈনিক রমজান বুকে ও পায়ে এবং সৈনিক সৈকত কপাল, মাথা ও বাম হাতের সোল্ডারে আঘাত পেয়েছেন। এ ছাড়া সামান্য আহত হয়েছেন সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও মেহেদী।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর একটি গাড়ি ধুলিহর বাজারের দিকে যাওয়ার সময় বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মানিকতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা ৪-৫ জন সেনাসদস্য আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রæত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।