সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সদর থানার সাবেক ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা | চ্যানেল খুলনা

খুলনা সদর থানার সাবেক ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। তিন দফা সমন জারির পরেও আদালতে হাজির না হওয়ায় রোববার খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালত এই পরোয়ানা জারি করেন। হাসান আল মামুন বর্তমানে জামালপুর জেলার মাদারগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, ২০২২ সালের ৫ জানুয়ারি বিএনপি’র কর্মসূচিতে হামলা চালিয়ে খুলনা মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ফকরুল আলমকে নির্মমভাবে পিটিয়ে জখম করে হাসান আল মামুন। এতে ফখরুল আলমের একটি চোখ নষ্ট হয়ে যায়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৯ আগস্ট হাসান আল মামুনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন ফখরুল আলম (সিআর নং-১০৮৯/২৪)। ওই দিন আদালত মামলাটি গ্রহণ করে নগর গোয়েন্দা শাখার (ডিবি) উপ-কমিশনারকে তদন্ত পূর্বক ২৪ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার এডিসি জালাল উদ্দিন আল মামুনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

বর্তমানে আদালতের নির্দেশে মামলাটি পিবিআই তদন্ত করছে। আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, আসামি হাসান আল মামুনকে আদালতে হাজির হতে ৩ বার সমন জারি করেন আদালত। কিন্তু একবারও তিনি উপস্থিত হননি। আদালতের নির্দেশ অবমাননা করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ২২ জুন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।