সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিববাড়ি মোড় চল্লিশোর্ধ নারীর মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

শিববাড়ি মোড় চল্লিশোর্ধ নারীর মরদেহ উদ্ধার

নগরে চল্লিশোর্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে ওই নারীর মরদেহ নগরীর শিববাড়ি মোড় বাংলাদেশ কৃষি ব্যাংকের সমনে থেকে উদ্ধার করা হয়। মৃত ওই নারী রহিমা খাতুন (৪২)। তিনি খালিশপুর থানাধীন আলমনগর পোড়া মসজিদ এলাকার সোহরাবের বাড়ির ভাড়াটিয়া মোখলেসুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে কৃষি ব্যাংকের সামনে রাস্তার ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে প্রথমে সোনাডাঙ্গা থানার পুলিশকে স্থানীয়রা অবগত করেন। ঘটনাস্থল সোনাডাঙ্গা থানা না হওয়ায় স্থানীয়রা পরবর্তীতে খুলনা থানা পুলিশকে জানায়। সেখান থেকে ওই মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খুলনা থানার অফিসার ইনচার্জ মুনীর উল গিয়াস মরদেহ উদ্ধরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮ টায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন এবং দীর্ঘদিন পরিবার থেকে বাইরে ছিলেন। মৃত নারী ভবঘুরে জীবনযাপন করতেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।