সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসায় ৯টি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা | চ্যানেল খুলনা

রূপসায় ৯টি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে ৯টি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার রুপসা উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রূপসায় ৯টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় রুপসার অগ্রণী ব্রিকসকে ২ লাখ টাকা, মুন ব্রিকসকে ২ লাখ টাকা, নিশান ব্রিকসকে ২ লাখ টাকা, রোজ ব্রিকসকে ৪ লাখ টাকা, সিটি ব্রিকস-১ কে ২ লাখ টাকা, সিটি ব্রিকস-২ কে ২ লাখ টাকা, এলএসবি ব্রিকসকে ২ লাখ টাকা, এমএনএস ব্রিকসকে ২ লাখ টাকা এবং আজাদ ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষায় খুলনা জেলায় ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এসময় রূপসা উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, রূপসা থানা ও নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

রূপসায় ৪০০ টাকার জন্য কসাইয়ের হাতে চা দোকানদার খুন

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

ডুমুরিয়ার জলনিষ্কাশনে গুরুত্বপূর্ণ খালগুলোর সরকারি ইজারা অবিলম্বে বাতিল করা হবে : হুইপ বকুল

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।