সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দাকোপ থেকে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক | চ্যানেল খুলনা

দাকোপ থেকে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

খুলনায় অস্ত্রসহ তিন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড। রোববার (২ ফেব্রুয়ারি) ভোরে দাকোপ উপজেলার কালিনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার মো. ইয়াসিন মোল্লা (৪০), মো. সোহরাব সানা (৬০) ও মো. সিরাজুল সানা (৩০)। তাদের বিরুদ্ধে অস্ত্রের মহড়া, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন অভিযোগ রয়েছে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে খুলনার দাকোপ উপজেলার কালিনগর বাজার-সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ঘটনাস্থল থেকে এলাকার চিহ্নিত দুর্ধর্ষ তিন সন্ত্রাসীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কালিনগর বাজার-সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবনে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনালা পাইপ গান, একটি চাইনিজ কুড়াল ও ৩টি ছুরি উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ব্যবহার করে এলাকায় মাছের ঘের দখল করে আসছিল। এ ছাড়া তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলাও রয়েছে।

এদিকে উদ্ধার হওয়া পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।