সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যানসহ আটক ৪ | চ্যানেল খুলনা

তালায় চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

সাতক্ষীরার তালা থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক খলিলনগর আজিজুর রহমান রাজু, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গণেষ দেবনাথ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামের অজিত চক্রবর্তীর ছেলে প্রশান্ত চক্রবর্তী।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে তালা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, জালাপুর ইউনিয়নের একটি চাঁদাবাজি মামলায় তাদেরকে আটক করা হয়েছে। তালা থানা মামলা নং-৯।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।