সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
'যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে': হাবিব | চ্যানেল খুলনা

‘যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে’: হাবিব

সাতক্ষীরার তালায় আট দলীয় চেয়ারম্যান কাপ ডাবল মোটরসাইকেল মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৫” ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া রথখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, আগামীর তরুণ ও যুবসমাজ মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

খেলায় সভাপত্বি করেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সোহরাব হোসেন প্রমূখ।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ইউপি সদস্য আনারুল ইসলাম।

এ খেলায় শ্যামনগর নঁওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ ও সাতক্ষীরা ধুলিহর ফুটবল একাদশ অংশগ্রহন করেন। খেলায় ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি করা হয়। শ্যামনগর নঁওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ ৩-২ গোলে পরাজিত করে সাতক্ষীরা ধুলিহর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে অতিথিরা বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।