সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা | চ্যানেল খুলনা

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল-শারার নাম ঘোষণা করা হয়েছে। সাত সপ্তাহ আগে, তিনি বিদ্রোহী অভিযানের নেতৃত্ব দেন, যার ফলে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পর আল-শারা ঘোষণা করেন, তিনি একটি ‘জাতীয় সংলাপ সম্মেলন’ আহ্বান করবেন, যেখানে সিরিয়ার সব গোষ্ঠী ও রাজনৈতিক পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।

আল-শারা আরও জানিয়েছেন, তিনি একটি অন্তর্বর্তীকালীন আইনসভা গঠন করবেন, যা দেশের শাসন পরিচালনা করবে যতক্ষণ না একটি নতুন সংবিধান অনুমোদিত হয়। আসাদবিরোধী সব বিদ্রোহী গোষ্ঠী একীভূত করা হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বলেও জানিয়েছেন আল-শারা।

সেনা কমান্ডারদের উদ্দেশে আল-শারা বলেছেন, নতুন নেতৃত্বের সামনে রয়েছে বিশাল দায়িত্ব ও কঠিন চ্যালেঞ্জ। ডিসেম্বরে আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছিলেন যে, নতুন নির্বাচন আয়োজন করতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। এজন্য একটি নতুন জনগণনার (সেন্সাস) প্রয়োজন, যা সময়সাপেক্ষ হতে পারে এবং তিন বছরের মধ্যে নতুন সংবিধান রচনার কাজ শেষ হবে।

গত বছর, বিদ্রোহীরা মাত্র ১২ দিনের মধ্যে আসাদের সেনাবাহিনীকে পরাজিত করে দামেস্ক দখল করে নেয়। ওইদিনই আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন এবং রাশিয়ায় পালিয়ে যান। আল-শারার নেতৃত্বাধীন নতুন সরকার সিরিয়ার রাজনৈতিক অচলাবস্থা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে যুদ্ধ-বিধ্বস্ত দেশটিকে পুনর্গঠন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও আর্থিক সহায়তা অপরিহার্য।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।