সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালিশপুরে তৃতীয় দিনেও কর্মবিরতি অব্যাহত, পাম্পগুলোতে কমছে মজুদ | চ্যানেল খুলনা

খালিশপুরে তৃতীয় দিনেও কর্মবিরতি অব্যাহত, পাম্পগুলোতে কমছে মজুদ

খালিশপুরে তৃতীয় দিনেও কর্মবিরতি অব্যাহত রেখেছে ট্যাংকলরি শ্রমিকরা। ফলে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন বন্ধ রয়েছে আজও। যার ফলে পাম্পগুলোতে জ্বালানি তেলের মজুদ কমে গেছে। শঙ্কা দেখা দিয়েছে জ্বালানি তেল সংকটের।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গত রোববার (২৬ জানুয়ারি) দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। তার বিরুদ্ধে খালিশপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। সোমবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বাগেরহাটের আল আরাফা পেট্রোল পাম্পে দেখা যায়, ডিজেল শেষ হয়ে গেছে। কর্মচারীরা জানান, পেট্রোল ও অকটেন বড়জোর আজকের দিন চলতে পারে। এর মধ্যে সরবরাহ না পেলে তেল দেওয়া বন্ধ হয়ে যাবে।

আন্দোলনকারীরা জানান, একই মামলায় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আলী আজিমকে মুক্তি এবং ৯ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকাল কর্মবিরতি চলবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় মাদক ও জাল টাকাসহ পৃথক অভিযানে গ্রেপ্তার ২

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ ডালিম গ্রেপ্তার

খুলনায় মাদক ও চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

খুলনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী করার প্রত্যয় কেএমপির

ডেঙ্গু ওয়ার্ডে বেড ক্রয়ে কেসিসি’র কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের অর্থ প্রদান

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।