সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডেনমার্কে কুরআন অবমাননার দায়ে ২ ব্যক্তি অভিযুক্ত | চ্যানেল খুলনা

ডেনমার্কে কুরআন অবমাননার দায়ে ২ ব্যক্তি অভিযুক্ত

মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন অবমাননার দায়ে ডেনমার্কে প্রথমবারের মতো ২ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। প্রথমবার গৃহীত একটি আইনের অধীনে শুক্রবার ওই দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। এ খবর দিয়েছে এএফপি।

বার্তা সংস্থাটি জানায়, জুনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পর্যায়ের মানুষদের এক উৎসব চলছিল। সেখানে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে ওই দুই ব্যক্তি। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে কোপেনহেগেনের প্রসিকিউশন বা স্থানীয় গণমাধ্যম কিছু জানায়নি।

প্রসিকিউটর লিসে-লোটে নিলাস এক বিবৃতিতে বলেছেন, প্রকাশ্যে ধর্মীয় গ্রন্থ অবমাননা এবং তা ফেসবুকে সরাসরি সম্প্রচার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে দুই স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক এবং প্রতিবেশী সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কুরআন অবমাননার ঘটনা বৃদ্ধি পায়। এর ফলে মুসলিম দেশগুলোতে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

এরপর ২০২৩ সালের ৭ ডিসেম্বর একটি আইন প্রণয়ন করে ডেনমার্ক। তা কয়েকদিনের মধ্যেই কার্যকর হয়। সে আইন অনুযায়ী, সেখানে কোনো ধর্মগ্রন্থ পোড়ানো, ছেঁড়া অথবা তা কোনোভাবে অবমাননা করা নিষিদ্ধ। যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের জরিমানা অথবা দুই বছরের জেল হওয়ার ঝুঁকি আছে।

ডেনমার্কের পত্রিকা পলিটিকেন-এর মতে, ২২ জানুয়ারি পর্যন্ত পুলিশ এই আইন লঙ্ঘনের আটটি ঘটনা তদন্ত করেছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।