সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বাল্যবিবাহের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

তালায় বাল্যবিবাহের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

î]

তালা উপজেলার পল্লীতে ১৬ বছরের কিশোরের সাথে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ দেওয়ার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। এর আগে সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে উক্ত কিশোর-কিশোরীর বাল্যবিবাহ দেয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নামজুন নাহার বলেন, বৃহস্পতিবার সকালে খলিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রর সাথে য়ে খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর বিয়ের খবর পান তারা। এ সময় ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এক পর্যায়ে বাল্যবিবাহের সহযোগিতার দায়ে তাদের অভিভাবকদের ষাট হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া বাল্যবিবাহে নিষেধাজ্ঞা, জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেকে পনের দিনের জেল এবং অভিভাবকদের মুচলেকা গ্রহণ করা হয়। এ সময় নগদ ৬০ হাজার টাকা পরেশোধ করেন তারা।

এ সময় তিনি আরও জানান, খলিষখালী ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, ডিডিএলজি এবং জেলা রেজিস্ট্রারকে পত্র দেয়া হবে।

তালা উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট শেখ মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।