সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় ৪৬তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন | চ্যানেল খুলনা

শার্শায় ৪৬তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার সময় শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার ২৩টি স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল প্রকৌশলী সাজিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সানাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা একাডেমি সুপারভাইজার নুরুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।