সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বামী-সন্তান রেখে ভিক্ষুকের সঙ্গে পালালেন নারী | চ্যানেল খুলনা

স্বামী-সন্তান রেখে ভিক্ষুকের সঙ্গে পালালেন নারী

স্বামী ও ৬ সন্তানকে রেখে ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন ৩৬ বছর বয়সী এক নারী। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের হারদই জেলায় এই ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির তথ্যমতে, ওই নারীর স্বামীর নাম রাজু (৪৫)। তিনি ইতোমধ্যে থানায় অভিযোগ করেছেন। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে।

অভিযোগে রাজু জানান, স্ত্রী রাজেশ্বরী ও ছয় সন্তানকে নিয়ে হারদইয়ের হারপালপুর এলাকায় বসবাস করেন। ৪৫ বছর বয়সী নানহে পণ্ডিত এলাকায় মাঝেমধ্যে ভিক্ষা করতে আসতেন। নানহে ভিক্ষা করতে এলে প্রায় রাজেশ্বরীর সঙ্গে গল্প করতেন এবং তারা ফোনেও কথা বলত। গত ৩ জানুয়ারি আনুমানিক দুপুর ২টায় রাজেশ্বরী তাদের মেয়ে খুশবুকে বলে যে কাপড় ও সবজি কিনতে সে বাজার যাচ্ছে। এরপর রাজেশ্বরী না ফিরলে তিনি সব জায়গায় খোঁজেন। কিন্তু পাননি।

রাজু বলেন, “একটি মহিষ বিক্রি করার যে টাকা ছিল তা নিয়েও আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে। আমি সন্দেহ করছি নানহে তাকে নিয়ে গেছে।”

হারদই পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা এখন অভিযুক্ত ভিক্ষুক নানহে পণ্ডিতকে খুঁজছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

ইরান যুদ্ধের মধ্যে বেড়েছে ক্রিপ্টোকারেন্সির লেনদেন

হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ

যশোর ও খুলনা দখল করতে চান বিজেপি নেতা

যুদ্ধবিরতির পথে ট্রাম্প, উদ্বেগ বাড়ছে ইসরায়েলে

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকার না করলে আলোচনা নয় : মোজতবা খামেনি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।