সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকালে জালালপুর শ্রীমন্তকাটি স্কুল মাঠে জালালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি খালিদ বিন ওয়ালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিনমাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা কৃষক দলের আহবায়ক মো.জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য রমিজ উদ্দিন রুমি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাললপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জামের আলী মেম্বার, খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, বিএনপি সহ- সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান হাছিব,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, উপজেলার কৃষক দলের যুগ্ম আহবায়ক মিন্টু রহমান গাজী, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন সরদার,ইউপি সদস্য আনারুল ইসলাম,উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা, ইউনিয়ন যুবদলের আহবায়ক মাছুদ রানা, সদস্য সচিব আল আমিন ফকির,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাভলু রহমান,ছাত্র দলের সভাপতি ইমরান মোড়ল প্রমূখ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।