সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মহানগর ছাত্রলীগের সজলকে কারাগারে প্রেরণ | চ্যানেল খুলনা

খুলনা মহানগর ছাত্রলীগের সজলকে কারাগারে প্রেরণ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার দুপুরে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়। এ সময় সজলকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে গত ৩০ আগস্ট খালিশপুর থানার দায়ের করা বিএনপির ভাংচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখায় গোয়েন্দা পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর আলম জানান, খুলনা নগরের ধর্মসভা রোডের বাসিন্দা রসময় বাড়ৈর ছেলে সজলকে মোংলার খাসেরডাংগা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তিনি জানান, জুলাই মাসে আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছে সজল। এর একাধিক ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ীকে গুলি

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।