সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাবেক দুদক কমিশনার জহুরুলের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা | চ্যানেল খুলনা

সাবেক দুদক কমিশনার জহুরুলের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক প্রভাবশালী কমিশনার ও সাবেক জেলা জজ জহুরুল হকের পাসপোর্ট বাতিল এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ৭ (২) সি অনুচ্ছেদ অনুযায়ী জহুরুল হকের পাসপোর্ট বাতিলপূর্বক তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে তার বিরুদ্ধে প্লট ও আর্থিক অনিয়মসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট দুর্নীতি অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুদক। চলতি সপ্তাহে এ সংক্রান্ত নথি অনুমোদনের পর অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।

সূত্র জানায়, জহুরুল হক জেলা জজ হিসেবে কর্মরত থাকাকালে বিডিআর বিদ্রোহ মামলার বিচারকাজে জড়িত ছিলেন। এ সময় তিনি বেশ কয়েকটি ফরমায়েশি রায় দেন বলে অভিযোগ রয়েছে। মূলত বিডিআর বিদ্রোহ মামলা অনুসন্ধানে অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতে জহুরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিডিআর মামলার বিচারকাজের সূত্র ধরে জহুরুল হক হাসিনা সরকারের সুনজরে পড়েন। পরে অবসরে গেলেও তাকে পুরস্কার হিসেবে দুদকের কমিশনার পদে বসানো হয়। দুদকে বসে হাসিনার বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তিনি বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। বিরোধী বিভিন্ন রাজনীতিক দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক দুর্নীতি অনুসন্ধান ও মামলা দায়েরে তিনি ছিলেন সিদ্ধহস্ত।

দুদক সংশ্লিষ্টরা বলছেন, জহুরুল নিজেকে সৎ দাবি করে বিভিন্ন সময় জ্বালাময়ী বক্তব্য দিলেও হাসিনা সরকার পতনের পর পরই থলের বিড়াল বেরিয়ে আসে। এ সময় আড়ালে থাকা তার প্লট কেলেঙ্কারি ফাঁস হয়। এতে দেখা যায়, রাজউক নতুন শহর (পূর্বাচল) প্রকল্পে জালিয়াতির মাধ্যমে তিনি নিজের এবং স্ত্রী মাসুমা বেগমের নামে একাধিক বহু মূল্যবান প্লট ভাগিয়ে নেন।

রাজউক জানায়, দুদকের প্রভাব খাটিয়ে তিনি সম্পূর্ণ বেআইনিভাবে ৫ কাঠার দুটি প্লট একত্রে ১০ কাঠায় রূপান্তর করেন। অথচ বিদ্যমান আইনে তার বা স্ত্রীর নামে রাজউকের আওতায় একটির বেশি প্লট পাওয়ার কোনো সুযোগ নেই। বর্তমান বাজারমূল্যে জহুরুল হকের প্লটের মূল্য ১০ কোটি টাকার বেশি।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

আসিফ নজরুলের মনোনীত সরকারি আইনজীবীরা এখনো বহাল তবিয়তে

দুর্নীতির এক স্বর্গরাজ্য : প্রকল্প বাস্তবায়ন ও জেলা ত্রাণ অফিস

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।