সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কেসিসি'র উদ্যোগে মহানগরে অবৈধ স্থাপনা অপসারণ | চ্যানেল খুলনা

কেসিসি’র উদ্যোগে মহানগরে অবৈধ স্থাপনা অপসারণ

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার দিনব্যাপী নগরীতে অবৈধ দখলদার অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়কের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনার অপরাধে ডাকবাংলো এলাকার প্লাস্টিক সামগ্রী ব্যবসায়ী মো: শামীম-কে ৫ হাজার টাকা, এশিয়া স্টীলের সত্ত্বাধিকারী মো: তৌফিক-কে ৩ হাজর টাকা, মেসার্স আফনান স্টোরের স্বত্তাধিকারী মো: বায়জিদ হোসেন-কে ৫ হাজার টাকা, নিউ মুন্না ফার্ণিচারের স্বত্ত্বাধিকারী মো: সাফায়েত হোসেন-কে ৫ হাজার টাকা, সড়কের ওপর চুলা রাখার অপরাধে জিলাপি ব্যবসায়ী মো: সজিব ও মান্না-কে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা এবং দেবেন বাবু রোডস্থ মেসার্স মিম এন্টারপ্রাইজ-এর স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুদ-কে সড়কের উপর পাইপ ও পাম্প মেশিন রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে জন ও যান চলাচলের সুবিধার্থে ডাকবাংলো মোড়সহ ফেরিঘাট মোড় হয়ে পাওয়ার হাউজ মোড় পর্যন্ত সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।