সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক | চ্যানেল খুলনা

আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

চলমান বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম জানান, জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধান উপদেষ্টা (মঙ্গলবার) ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। আগামীকাল বুধবার প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপ করবেন। এ ছাড়া বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও সংলাপে বসবেন তিনি।

এর অংশ হিসেবে বিএনপির সঙ্গে বুধবার বিকাল চারটায় প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। বিএনপি জানিয়েছে, এতে দলটির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন-এর নেতৃত্বে ৫ জন প্রতিনিধি অংশ নেবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

প্রধান উপদেষ্টা আরও সংবাদ

একটি চিহ্নিত মহল গুজব ছড়িয়ে ভয় ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

মুক্তবাণিজ্য চুক্তি: ভারত করেছে, বাংলাদেশকেও জরুরি ভিত্তিতে করার পরামর্শ ইইউর

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি থাকা ঠিক নয়: প্রধান উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।