সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরো ৪ শহর, বিপাকে আসাদ | চ্যানেল খুলনা

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরো ৪ শহর, বিপাকে আসাদ

সিরিয়ার বিদ্রোহীরা মঙ্গলবার ভোরে চারটি নতুন শহর দখল করেছে, এতে দেশের কেন্দ্রীয় শহর হামার কাছাকাছি চলে এসেছে তারা। বিদ্রোহী যোদ্ধারা বলেছেন, সরকারী বাহিনী গত সপ্তাহে কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফ্রান্স টুয়েন্টিফোর।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, যার দেশ বিদ্রোহী গোষ্ঠীগুলির প্রধান সমর্থক। তিনি বলেছেন, সিরিয়ার সরকারকে পরিস্থিতির আরও অবনতি রোধ করতে একটি প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে হবে।

সালাফি জিহাদি হায়াত তাহরির আল-শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের পাশাপাশি তুরস্ক-সমর্থিত বিরোধী যোদ্ধাদের দ্বারা শহরগুলো দখল করা সর্বশেষ ঘটনা। বিদ্রোহীরা এখন দেশের চতুর্থ বৃহত্তম শহর হামা থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে রয়েছে।

সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ যা গত কয়েকদিন ধরে দেশটির সবচেয়ে বড় আলেপ্পো শহরের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করেছে। সেইসাথে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলোও বিদ্রোহীরা দখল করেছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।