সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আব্দুল্লাহ আল জাবির, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন মিরপুরে পুলিশের গুলিতে শহিদ মাহফুজুর রহমানের পিতা মো. আব্দুল মান্নান, গুলিতে আহত আমানুল্লাহ আল ফারাবীর পিতা মাওলানা মো. আনসার উদ্দিন, গুলিতে আহত সাইফুল ইসলামের ভাই মো. শরিফুল ইসলাম, আন্দোলনে অংশ গ্রহনকারি ছাত্র মুসাদ্দিক বিল্লাহ তামিম ও সায়মন জিয়ন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

ফকিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে সব পুড়ে ছাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।