সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাংবাদিক একরামুল কবির; এখনও গ্রেফতার হয়নি মূল আসামি | চ্যানেল খুলনা

হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাংবাদিক একরামুল কবির; এখনও গ্রেফতার হয়নি মূল আসামি

এখনও হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সন্ত্রাসী হামলায় আহত প্রবীণ সাংবাদিক একরামুল কবির। এদিকে মামলার ১৫ দিন পার হলেও প্রধান আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে চিকিৎসার জন্য সাংবাদিক একরামুল কবিরের মাথার খুলি আলাদা করে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পার হলেই সেটি পুন:স্থাপিত হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রবীণ এই সাংবাদিককে নিয়ে তার পরিবারের সদস্যরাও উৎকণ্ঠায় দিন পার করছেন। সাংবাদিক একরামুল কবির দৈনিক আমার সংবাদের খুলনা ব্যুরো প্রধান।

পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (১১ নভেম্বর) নগরীর দৌলতপুরে নিজ বাড়িতে ওই সাংবাদিক হামলার শিকার হন। হামলার পর তিনি অজ্ঞান অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পরদিন মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে আহত সাংবাদিকের স্ত্রী কেএমপির দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। হামলার সাথে জড়িত দু’জনকে পুলিশ গ্রেপ্তার করলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১১ নভেম্বর বেলা ১১টার দিকে দৌলতপুরের দেয়ানাস্থ নিজ বাড়িতে অবস্থানকালে কয়েকজন সংঘবদ্ধ দখলবাজ চক্র জমি দখলে যায়। এতে বাঁধা দিলে প্রথমে চলে গেলেও বেলা দুইটার দিকে ওই চক্রটি এসে একরামুল কবিরের ওপর হামলা চালায়। প্রথমে তাকে মোবাইলে রিং দিয়ে বাইরে ডাকলেও তিনি বের হওয়া মাত্রই হামলা চালানো হয়। এতে তার মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার্ড করা হলেও তাকে পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। ১৭ নভেম্বর থেকে পুনরায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তিনি।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, সাংবাদিক একরামুল কবিরের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পরই এজাহার নামীয় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।