সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দেবু সরকার ক্লাব বিজয়ী | চ্যানেল খুলনা

তালায় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দেবু সরকার ক্লাব বিজয়ী

সাতক্ষীরার তালায় আট দলীয় দুই লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকালে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তালা সাংবাদিক ফোরাম ও চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মীর শাহিন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, সাংবাদিক সেকেন্দর আবু জাফর বাবু , সেলিম হায়দার মোঃ শফিকুল ইসলাম, আসাদুজ্জামান রাজু,কামাল হোসেন,শাহিনুর রহমান প্রমূখ।

খেলায় মনিরামপুর দেবু সরকার ক্লাব ১-০ গোলের খুলনা তরুণ সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মোঃ রাজু আহম্মেদ। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক শেখ মোঃ অলিউল ইসলাম। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।