সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে ভারতীয় যে ৫ দম্পতির | চ্যানেল খুলনা

সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে ভারতীয় যে ৫ দম্পতির

সাম্প্রতিক সময়ে ক্রমান্বয়ে বাড়ছে বিবাহবিচ্ছেদ। বিবাহবিচ্ছেদের ঘটনায় সম্প্রতি শিরোনাম হয়েছেন সংগীত পরিচালক এ আর রহমান। ৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। বিবাহবিচ্ছেদের বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।

১৫ বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেতা জয়ম রবি ও আরতি দম্পতি। ২০০৯ সালে বিয়ে করেন আরতি-রবি। তাদের সংসারে দুটি পুত্রসন্তান রয়েছে।

১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন দক্ষিণী সিনেমার আরেক তারকা ধানুষ ও ঐশ্বরিয়া রজনীকান্ত। ২০০৪ সালে মহাধুমধাম করে বিয়ে হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া আর অভিনেতা ধানুষের।

১৮ বছর পর তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণায় অনেকেরই ধারণা ছিল- হয়তো ভুল বোঝাবুঝি, মান-অভিমান মিটিয়ে নিয়ে ফের এক হবেন তারা! অবশেষে আইনি বিচ্ছেদের পথে হাঁটলেন এই তারকা জুটি।

তামিল অভিনেতা ও সংগীত পরিচালক জি ভি প্রকাশ কুমার বিয়ের ১১ বছর পর তার স্ত্রী সাইন্ধবিকে তালাক দেন।

ভারতীয় সিনেমার আরেক জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন নাগা চৈতন্য ও সামান্থা। চার বছর আগে সামান্থাকে তালাক দেন নাগা চৈতন্য। খবর রটে- শোভিতা ধুলিপালাই তাদের বিচ্ছেদের কারণ। বর্তমানে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের আয়োজন চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

শুটিংয়ের চুক্তিতে ‘পিরিয়ড লিভ’ চান শ্রুতি হাসান

ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেল ১ ইউরো ক্ষতিপূরণ

আমি এখানে চাষ করতে আসিনি, ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষুব্ধ অহনা

২ কোটির সিনেমার আয় করল ২৮০ কোটি

পুরোনো ছবি প্রকাশ নিয়ে ক্ষুব্ধ মেঘনা আলম, বললেন ‘ভিউ বেশি গুরুত্বপূর্ণ’

হামলার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।