সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আমার সঙ্গে ছবি দেখিয়ে সুপারিশ করলে পাত্তা দেবেন না: সারজিস | চ্যানেল খুলনা

আমার সঙ্গে ছবি দেখিয়ে সুপারিশ করলে পাত্তা দেবেন না: সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, আমার সঙ্গে ছবি দেখিয়ে অনৈতিক কোনো সুবিধা দাবি করলে তাতে পাত্তা দেবেন না। পাশাপাশি প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজদের থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন তিনি।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন সমন্বয়ক সারজিস আলম।

সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ‘আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা’ শিরোনামে একটি পোস্টে লিখেছেন, আমার সঙ্গে কারও ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয় ৷ কেউ যদি আমার সঙ্গে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে, তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই ৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নাম ভাঙিয়ে এবং ‘সমন্বয়ক’ বা ‘সহ-সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, অনৈতিক সুযোগ-সুবিধা নেওয়ার ঘটনা ঘটছে। তেমনি বিড়ম্বনায় পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনিও এ নিয়ে বিপত্তিতে পড়েছেন জানিয়ে তার নাম ভাঙিয়ে বা তার সঙ্গে ছবি দেখিয়ে অনৈতিক কোনো সুবিধা দাবি করলে তাতে পাত্তা না দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে সুপারিশ আমি পছন্দ করি না ৷ যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে প্রাসঙ্গিক৷ কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি৷ অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এসব কাজ আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না।

তিনি লেখেন, কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন- সরাসরি আমার সঙ্গে কথা বলিয়ে দিতে৷ তখনই সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন৷প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।