সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে: আসিফ | চ্যানেল খুলনা

অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে: আসিফ

ছাত্র-জনতার অভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চাইবে তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে বলে ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরবার হলে ‘মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড পেজে সেই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করেন আসিফ মাহমুদ।

যুব উপদেষ্টা ওই পোস্টে লিখেছেন, ‘আমরা ৫ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায় চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে।’

অন্তর্বর্তী সরকারে তিন উপদেষ্টা নিয়োগের পর থেকে একটি পক্ষ প্রশ্ন তুলেছে। এ ছাড়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের একটি সুপারিশপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যার ব্যাখ্যাও দিয়েছেন নাহিদ।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি স্লোগান ভিন্নভাবে প্রচার করছে একটি পক্ষ। এসব ঘটনায় শিক্ষার্থীদের বড় একটি অংশ নাহিদ ইসলামের পক্ষ নিয়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ চালু করেছেন।

ধারণা করা হচ্ছে, অন্তর্বর্তী সরকার এবং অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে যারা বিভিন্নভাবে প্রশ্ন তুলে অভ্যুত্থান ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক দেওয়ার কথা জানালেন আসিফ মাহমুদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।